শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ

রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল ঘোষণা পরিস্থিতি জটিল করবে: জমিয়ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণ আতংকিত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের গণদাবী উপেক্ষিত। কার্যত এই মূহুর্তে দেশে ভোটের কোন পরিবেশ নেই। এমতাবস্থায় আমরা মনে করি রাজনৈতিক সমঝোতা ছাড়া তড়িঘড়ি তফসিল ঘোষণা করা হলে পরিস্থিতি আরো জটিল রূপ নিবে।

জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেছেন, সরকারের এই বাস্তবতা অনুধাবন করা উচিত যে,পরপর গত দুটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় মানুষ দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়না। তাই কালক্ষেপণ না করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দ্রুত একটি অর্থবহ সংলাপের আয়োজন করে বিদ্যমান সংকটের সমাধান সরকারকেই বের করতে হবে।

আজ গণমাধ্যমে প্রেরীত এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন,সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,মাওলানা  জুনায়েদ আল-হাবীব,এ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী,মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া,মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী এ সব কথা বলেছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ