সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বাণিজ্য মন্ত্রণালয় ডিমের বাজার নিয়ন্ত্রণে আরও ৬ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে। নতুনভাবে মোট ৬টি প্রতিষ্ঠানকে ১ কোটি করে সুষম খাদ্যপণ্যটি আমদানির অনুমতি দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ৪টি প্রতিষ্ঠানকে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমতি দেয়া হয়। গত ১৮ সেপ্টেম্বর মেসার্স মিম এন্টারপ্রাইজ, টাইগার এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি এবং অর্নব ট্রেডিং-কে ১ কোটি করে আমদানির অনুমতি দেয়া হয়।

উল্লেখ্য, প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে বাজারে এখনও সাড়ে ১২ টাকা বা তারও বেশি দরে তা বিক্রি হচ্ছে।

দেশে ডিমের মূল্য বেড়ে যাওয়ার পর কয়েকটি প্রতিষ্ঠান আমদানির অনুমতি চেয়েছিল। এর আগে বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাজারে দর না কমলে সেই অনুমতি দেয়া হবে। অবশেষে আরও অনুমতি দিলো তারা।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে প্রতিদিন ৪ কোটি ডিমের চাহিদা রয়েছে। সেই বিবেচনায় ১ দিনের চাহিদা পূরণে শুরুতে আমদানি করা হবে। প্রয়োজনে আরও আমদানির অনুমতি দেয়া হবে।

এর আগে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছিলেন, ডিমের বাজারে সরবরাহ ও মূল্য পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ