সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

আরও কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রকৃতিতে এখন শরৎকাল। দিনের বেশিরভাগ সময় আকাশ ছেয়ে থাকে সাদা মেঘে। এর মধ্যেই হঠাৎ আকাশ কালো করে মেঘ জমছে, নামছে বৃষ্টি। কখনো অনুভূত হচ্ছে গরম। আরও পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে। এ ছাড়া বাড়তে পারে তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য দিয়েছে।

আবহাওয়ার খবরে বলা হয়েছে, কিছুটা ব্যতিক্রম অবস্থা দেশের উপকূলজুড়ে। সেখানে বৃষ্টি বেড়েছে। কোথাও কোথাও ভারি বৃষ্টিও হচ্ছে। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। নদী ও সমুদ্রতীরবর্তী এলাকায় তা ঝোড়ো হাওয়ায় রূপ নিচ্ছে। উপকূলে আরও কয়েক দিন এমন আবহাওয়া থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রকৃতিতে শরৎকাল চললেও আবহাওয়ার হিসাবে এখনো বর্ষা মৌসুম শেষ হয়নি। ফলে থেমে থেমে বৃষ্টি চলবে। আগামী কয়েক দিন