স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মশা একবার উড়ে গেলেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কাজেই লার্ভা পর্যায়ে মশাকে ধ্বংস করতে হবে।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে চীনের রাষ্ট্রদূতের ডেঙ্গুকিট হস্তান্তরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, একটি মৃত্যুও আমাদের জন্য বেদনাদায়ক। আমরা হাসপাতালে যথাযথ চেষ্টা করি প্রতিটি রোগীকে বাঁচানোর জন্য। যে চিকিৎসা পদ্ধতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছে, বিশ্বজুড়ে যে চিকিৎসা ব্যবস্থা গৃহীত, সেটাই আমরা নিচ্ছি। সেই ব্যবস্থাই চিকিৎসা দেয়া হচ্ছে, যাতে কোনো ঘাটতি নেই।