সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইসলামিক ইনফরমেশন

আন্তর্জাতিক ডেস্ক

আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে জুমার নামাজে কারা ইমামতি করবেন তা ঠিক করেছে সৌদি কর্তৃপক্ষ।

সূচি অনুযায়ী, মসজিদুল হারামে জুমার নামাজে ইমামতি করবেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস। আর মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন শায়খ খালেদ মুহান্না।

পবিত্র মসজিদুল হারামে শায়খ সুদাইস জুমার পাশাপাশি ওই দিন এশার নামাজেও ইমামতি করবেন।

শায়খ আবদুর রহমান আস-সুদাইস মসজিদুল হারামের খতিব ও ইমাম হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তাঁর সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত বিশ্বজুড়ে মুসল্লিদের কাছে ব্যাপকভাবে পরিচিত। তিনি পবিত্র দুই মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির সাবেক প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শায়খ খালেদ মুহান্না মসজিদে নববীর অন্যতম ইমাম ও খতিব। তাঁর কোরআন তিলাওয়াত ও খুতবা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে পরিচিত। পবিত্র মসজিদে নববীতে নিয়মিত নামাজের পাশাপাশি বিভিন্ন সময়ে জুমার ইমাম হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

প্রকাশিত সূচি অনুযায়ী, ৯ অক্টোবর মক্কায় জুমার নামাজের সময় দুপুর ১২টা ১৩ মিনিট এবং মদিনায় দুপুর ১২টা ১৪ মিনিট (স্থানীয় সময়) নির্ধারিত রয়েছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ