শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৮৪ বছর বয়সী ভারতীয় হজযাত্রীর হৃদস্পন্দন ফিরিয়ে আনল রেড ক্রিসেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মদিনায় ৮৪ বছর বয়সী এক ভারতীয় হজযাত্রীর হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পর জরুরি চিকিৎসা দিয়ে তা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের (এসআরসিএ) অ্যাম্বুলেন্স দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মসজিদে নববীতে জুমার নামাজকে কেন্দ্র করে নেওয়া বিশেষ জরুরি চিকিৎসা ব্যবস্থাপনার অংশ হিসেবে এ ঘটনা ঘটে। রেড ক্রিসেন্টের মদিনা অঞ্চলের অ্যাম্বুলেন্স দল খবর পাওয়ার মাত্র ৫৬ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়।