সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৪৬ জনে পৌঁছেছে। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ৭৩ হাজার ৭২৭ জন।

বুধবার (১৫ জুলাই) বার্তাসংস্থা ওয়াফা স্বাস্থ্য সংশ্লিষ্টদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়াফা জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই ‘নামেমাত্র’ যুদ্ধবিরতির মধ্যেও ১ হাজার ১২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া তাদের হামলায় আহত হয়েছেন আরও ৩ হাজার ৬১৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুইদিনে এক ডজনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এরমধ্যে গতকাল এক নারী ও ছয় পুলিশ সদস্য প্রাণ হারান। ইসরায়েল এখন গাজার পুলিশ সদস্যদের টার্গেট করছে যেন সেখানে অরাজকতা দেখা দেয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল গাজায় নির্বিচার গণহত্যা শুরু করে।

সূত্র: আলজাজিরা

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ