সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামোফোবিয়া মোকাবিলায় মুসলিম ওয়ার্ল্ড লিগের (রারেতা আলমে ইসলামি) সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) ইসলামাবাদে মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসার সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন।

বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, পররাষ্ট্র সচিব আমনা বেলুচ এবং পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ সাঈদ আল-মালিকিও উপস্থিত ছিলেন।

পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ওআইসির মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করায় ড. আল-ঈসাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট মোকাবিলায় মুসলিম ওয়ার্ল্ড লিগের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে সংস্থাটির ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে উগ্রবাদ ও ইসলামোফোবিয়া প্রতিরোধে পাকিস্তান ও মুসলিম ওয়ার্ল্ড লিগের পারস্পরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।

অন্যদিকে, ড. আল-ঈসা সাম্প্রতিক সময়ে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি ইসলামাবাদ সমঝোতা স্বাক্ষরের ক্ষেত্রে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও ফিল্ড মার্শালের ভূমিকারও প্রশংসা করেন।

বৈঠকের শেষে উভয় পক্ষ পাকিস্তান ও মুসলিম ওয়ার্ল্ড লিগের অভিন্ন অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়। সূত্র: রোজনামায়ে জং

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ