সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস নেয়ামতুল্লাহ আজমী গুরুতর অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস, উপমহাদেশের বিশিষ্ট আলেম, বাহরুল উলুম খ্যাত আল্লামা নেয়ামতুল্লাহ আজমী গুরুতর অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশ-বিদেশের আলেম-ওলামা, ছাত্র ও ভক্তদের মাঝে দোয়ার আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় উর্দু সংবাদ মাধ্যম ইউএনও নিউজের খবরে বলা হয়, ভারতীয় মুসলিমদের অন্যতম অভিভাবক মাওলানা আরশাদ মাদানী গভীর উদ্বেগ করে তাঁর জন্য দোয়া কামনা করেছেন। হাদিসের এক দরস শেষে মাওলানা আশরাদ মাদানী বলেন, ‘মাওলানা নেয়ামতুল্লাহ আজমীর মতো প্রজ্ঞাবান ও বিরল ব্যক্তিত্ব শতাব্দীতে খুব কমই জন্ম নেন।’

তিনি সংশ্লিষ্ট সকল ছাত্র, শুভানুধ্যায়ী ও সাধারণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ব্যক্তিগত ও সমষ্টিগত দোয়ায় বিশেষভাবে মাওলানা নেয়ামতুল্লাহ আজমীকে স্মরণ রাখেন।

মাওলানা আরশাদ মাদানী দোয়া করে বলেন, আল্লাহ তায়ালা যেন হজরতকে পূর্ণাঙ্গ, দ্রুত ও স্থায়ী শিফা দান করেন, সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন নসিব করেন এবং তাঁর স্নেহের ছায়া দীর্ঘদিন উম্মাহর ওপর বজায় রাখেন।

এদিকে বিভিন্ন ইসলামি ও শিক্ষাঙ্গন থেকেও তাঁর আশু সুস্থতা কামনায় দোয়ার ধারা অব্যাহত রয়েছে।

আল্লামা নেয়ামতুল্লাহ আজমী উপমহাদেশের প্রখ্যাত আলেম, মুহাদ্দিস ও দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস। তিনি ‘বাহরুল উলুম’ উপাধিতে সুপরিচিত। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি দারুল উলুম দেওবন্দে হাদিসের দরস প্রদান করে আসছেন এবং ইলমে হাদিস, ফিকহ ও ইসলামী গবেষণায় বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তাঁর অসংখ্য ছাত্র ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন। তিনি সরল জীবনযাপন, গভীর ইলম ও প্রজ্ঞার জন্য আলেম সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ