সৌদি আরব হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে বড় ধরনের একটি উদ্যোগ নিয়েছে। এবার হজযাত্রীদের জন্য দেশের অভ্যন্তরে চলাচলের ক্ষেত্রে পাসপোর্টের পরিবর্তে ডিজিটাল আইডি ব্যবহারের ব্যবস্থা চালু করা হচ্ছে।
সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানিয়েছে, নতুন এ ব্যবস্থার মাধ্যমে হজযাত্রীরা আর কাগজের পাসপোর্ট বহন না করেই সৌদি আরবের ভেতরে যাতায়াত করতে পারবেন। তাদের পরিচয় নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিটর আইডির মাধ্যমে, যা সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে।
সৌদি কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হজ মৌসুমে যাত্রীদের চলাচল সহজ করা, নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং ভিড় ব্যবস্থাপনাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা।
