হজ ২০২৬ সামনে রেখে সৌদি আরবের মদিনায় হজযাত্রী ও দীনি প্রচারকদের (দাঈ) জন্য বিশেষ প্রশিক্ষণ ও সচেতনতামূলক কোর্স চালু করা হয়েছে। হজ মৌসুমে সঠিক দিকনির্দেশনা প্রদান এবং ধর্মীয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪৪৭ হিজরি হজ মৌসুমকে সামনে রেখে পরিচালিত এ কোর্সে হজের বিধান, দাওয়াহ কার্যক্রম, হজযাত্রীদের সঙ্গে কার্যকর যোগাযোগ, আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষ করে মসজিদভিত্তিক দাওয়াহ কার্যক্রমকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
জানা গেছে, মসজিদে নববির বিশিষ্ট আলেম, খতিব ও দাঈরা এসব প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। পাশাপাশি হজযাত্রীদের সেবা, ধর্মীয় দিকনির্দেশনা এবং সঠিকভাবে ইবাদ