পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত মোট ১০০টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে মারা গেছেন সাতজন।
শুক্রবার (১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ১০৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, সৌদি এয়ারলাইনসের ৩৭টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে সৌদি যান তারা।
এদিকে হজে গিয়ে মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁ