সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শামসুল আলম (৬৩)। তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টায় ইন্তেকাল করেন।
শামসুল আলম রংপুর মহানগরের কোতোয়ালী থানার ভোগিবালাপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আজিজুল ইসলাম এবং মাতার নাম শামসুন নাহার। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনি সৌদি আরব যান।
বাংলাদেশ হজ অফিস, মদিনা আল-মুনাওয়ারা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে তিনি মদিনার বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে যান।