মিসরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিসর (ইত্তিহাদ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
গত ২৭ অক্টোবর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে কুল্লিয়াতুত তারবিয়ার কনফারেন্স হলে নসর সিটি, কায়রোতে এক অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ মিসরের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীবৃন্দ।