আল্লাহর মেহমান হাজিদের সুষ্ঠু ও সুন্দরভাবে পবিত্র হজ পালনে রাজকীয় সৌদি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন। হাজিদের ভালো সার্ভিস দিতে সৌদি সরকার প্রতিশ্রতিবদ্ধ। আমরাও হাজিদের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় মিনায় জায়গার পরিমাণ ৫ শতাংশ বৃদ্ধি এবং লোকবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (২৭ অক্টোবর) রাতে রাজধানীর শেরাটন হোটেলে সৌদি আরবের হজি ও উমরা সার্ভিস কোম্পানি বিনা ইন্টারন্যাশনাল এবং সৌদি হজ মাশায়ের কোম্পানি ‘ইওসার আল মাশায়ের’-এর যৌথ উদ্যোগে হজ ব্যবস্থাপনা ২০২৬ শীর্ষক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইওসার আল মাশায়ের কোম্পানির চেয়ারম্যান শায়ের এ মাত্তার এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহতায়ালা আমাদেরকে হাজিদের সেবা দেওয়ার সুযোগ দিয়েছেন, এটা আমাদের জন্à