জলবায়ু পরিবর্তনের কারণে বদলে গেছে পৃথিবীর চালচিত্র। বাদ যায়নি মক্কা অঞ্চলও। যে কারণে এই সময়েও সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির দেখা মিলছে।
রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে বৃষ্টির খবর পাওয়া গেছে।
দেশটির সংবাদ মাধ্যম আল আখবারিয়া জানিয়েছে, বৃষ্টির সময় উমরা পালনকারীরা ইহরাম পরিহিত অবস্থায় পবিত্র কাবা প্রাঙ্গণে আসরের নামাজ আদায় করেছেন। বৃষ্টির সময় তাদের নামাজ আদায় ও তাওয়াফের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।