পবিত্র কাবাঘরের চাবিরক্ষক ড. শায়খ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শায়বি ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন পবিত্র কাবাঘরের ১০৯তম চাবিরক্ষক।
স্থানীয় সময় গত শুক্রবার (২১ জুন) দিবাগত রাতে মক্কায় মারা যান তিনি। পরদিন শনিবার (২২ জুন) ফজরের নামাজের পর পবিত্র মসজিদুল হারামে জানাজার পর তাঁকে জান্নাতুল মুয়াল্লায় দাফন করা হয়।

শায়খ সালেহ আল-শায়বির দায়িত্বের ছিল, পবিত্র কাবাঘরের দরজা খোলা ও বন্ধ করা, ধৌত করা, কাবাঘরের গিলাফ (কিসওয়া) পরিবর্তন à