বিভিন্ন রঙ, বিভিন্ন জাতি, বিচিত্র ভাষা কোনোকিছুই তাদেরকে মগ্ন করতে পারেনি। ইসলামের সৌন্দর্য সমস্ত মানুষকে এক করেছে। ২৭ রমজানের রাতে পবিত্র ভূমি মক্কার কাবা প্রাঙ্গণে জড়ো হন ২৫ লাখের বেশি মুসলিম। কানায় কানায় পূর্ণ হয়ে যায় কাবা প্রাঙ্গণ। মক্কা রূপ নেয় শুভ্র নগরীতে।
স্থানীয় মিডিয়াগুলো বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, শুক্রবার ২৭ রমজানের রাতের পবিত্র কাবা শরিফে হাজির হন ২৫ লাখের বেশি মুসলিম। লাইলাতুল কদরের সন্ধানে কাবা প্রাঙ্গণে প্রার্থনায় সমবেত হন তারা।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম ওমরাহ পালন করতে, ইশা, তারাবিহ এবং কিয়াম আল লাইলের নামাজ আদায় করতে কাবা প্রাঙ্গণে জড়ো হন। এদিনের নামাজ কাবা শরিফের প্রধান ইমাম আবদুল রহমান আল-সুদাইসের নেতৃত্বে বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হয়।