ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৩১ মার্চ মাহমুদ আব্বাসকে এ চিঠি পাঠানো হয়।
চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের নিরবচ্ছিন্ন গণহত্যা চলাকালীন শিশু, নারী এবং পুরুষসহ নিরপরাধ প্রাণের মর্মান্তিক ক্ষতির জন্য আমি ফিলিস্তিনের সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাতে এ সুযোগটি ব্যবহার করছি।
আমি গত ১৯ মার্চ আপনার দূত এবং ফাতাহ কেন্দ্রীয় ক