ইসলামে খাবার অপচয় বা নষ্ট করার ব্যাপারে কঠোর সতর্কতা জারি রয়েছে। তারপরও বিশ্বে খাবার অপচয় বা নষ্ট করার দিক দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। অথচ এই দেশটিকে ইসলামের বিভিন্ন দিক থেকে অনুসরণ করে সারাবিশ্বের মুসলিম দেশগুলো।
জাতিসংঘের এক প্রতিবেদন থেকে জানা গেছে, গোটা বিশ্বে প্রতি বছর যে পরিমাণ খাবার নষ্ট বা অপচয় হয় তার অর্ধেকেই হয় মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশটিতে।

সম্প্রতি জাতিসংঘের খাদ্য অপচয় পোগ্রামের একটি প্রতিবেদনে ‘ভয়াবহ’ এই তথ্য উঠে এসেছে।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক পোগ্রামের কর্মকর্তা শেফ লাইলা ফাতাল্লাহ জানিয়েছেন, প্রতিবছর বিশ্বব্যাপী ১ দশমিক ৩ বিলিয়ন টন খাবার অপচয় বা নষ্ট করা হয়।
সৌদি আর