মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে ৭ দফা দাবি পেশ আটক ব্যক্তির সঙ্গে মানবিক আচরণের নির্দেশ তালেবান সরকারের ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল ও হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবি শীর্ষ আলেমদের আলিমে ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার’  রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের

'নুসুক' প্ল্যাটফর্মে অনলাইনে ওমরাহর আবেদনে উৎসাহ দিচ্ছে সৌদি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিদেশি ওমরাহ যাত্রীদের অনলাইনে আবেদনের উৎসাহ দিচ্ছে সৌদি আরব। দেশটির সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ ব্যবহারের মাধ্যমে ওমরাহ বুকিং নিশ্চিত করতে বলা হয়। তাই ‘নুসুক’ প্ল্যাটফর্মে নানা সুযোগ-সুবিধা অন্তর্ভুক্তির পাশাপাশি তা সবার ব্যবহারের উপযোগী করা হয়।

এর মাধ্যমে সৌদি আরবে প্রবেশ ভিসাপ্রাপ্তি, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের নিকটস্থ হোটেলের তালিকা উল্লেখের মাধ্যমে মুসল্লিদের সেবার ওমরাহ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হচ্ছে।

তাছাড়া এ প্ল্যাটফর্মে ৯ ভাষায় ওমরাহ বিষয়ক পরিষেবা, ওমরাহ পরিষেবা প্রদানকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ইসলামের ঐতিহাসিক স্থানগুলোর গাইডবুক রয়েছে। গত বছর ওমরাহ ও হজযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দিতে ‘নুসুক’ প্ল্যাটফর্ম চালু করে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র মক্কা ও মদিনায় আগত মুসল্লিদের ভিসা ও পারমিট পাওয়াসহ অনলাইন সেবার ক্ষেত্রে তা ব্যাপক সহযোগিতা করে।

গত জুন মাসের শেষ নাগাদ শেষ হয় পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর গত ১৯ জুলাই থেকে ওমরাহযাত্রীদের আগমন শুরু হয়। এ বছরের ওমরাহ মৌসুমে বিভিন্ন দেশের এক কোটির বেশিসংখ্যক মুসলিম ওমরাহ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।

বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মধ্যে ওমরাহর প্রতি আগ্রহ তৈরি করতে চালু করা হয় নানা সুযোগ-সুবিধা। এই লক্ষ্যে ব্যক্তিগত, ভিজিট ও ট্যুরিস্ট ভিসাধারীদের জন্য অনলাইন নিবন্ধের মাধ্যমে ওমরাহ পালন ও রওজা শরিফ জিয়ারতের ব্যবস্থা তৈরি করা হয়।

বর্তমানে অনলাইনে ওমরাহ আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ই-ভিসা পাওয়া যাচ্ছে। ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়। তা ছাড়া ওমরাযাত্রীদের বয়স ও স্বাস্থ্য বিষয়ক শর্তগুলো শিথিল করা হয়।
সূত্র : গালফ নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ