চলতি আগস্ট মাসের প্রথম নয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬৯ দশমিক ২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ৯ আগস্ট দেশে প্রবাসী আয় এসেছিল ৬৭ কোটি ৫০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে ১১৪ কোটি ২০ লাখ ডলারে দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ৯ আগস্ট একদিনেই দেশে ২০ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রবাসী বাংলাদেশিরা বৈধ বা আনুষ্ঠানিক চ্যাà¦