সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত চার বাংলাদেশি নিহত, আহত দশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত চার বাংলাদেশি নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সেখানে অবস্থানরত সব শ্রমিক-প্রবাসীর পাশে বাংলাদেশ সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

সোমবার (৯ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি আলী আহমদের লাশ গ্রহণ শেষে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের যেকোনো সংকটে তাদের পরিবারের সদস্যদের মতো পাশে থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

তিনি বলেন, আহতদের সৌদি আরবের বিভিন্ন নামকরা হাসপাতালে সরকারের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের সার্বিক খোঁজখবরও রাখা হচ্ছে।

এ সময় মন্ত্রী নিজে উপস্থিত থেকে নিহত আলী আহমদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

সরকারের এমন সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ১ মার্চ ইরানের ছোড়া মিসাইলের আঘাতে নিহত হন দুবাই প্রবাসী আলী আহমদ।

তার লাশ গ্রহণকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম এবং সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ