চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩০৪ কোটি ১০ লাখ বা ৩ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩০৪ কোটি ১০ লাখ ডলার।
আর গত বছরের একই সময়ে এসেছিল ২৫২ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।
এ ছাড়া গত ২৯ ডিসেম্বর প্রবাসীরা দেশে ১০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৬০৭ কোটি à§