সিঙ্গাপুরের উডল্যান্ডস নামক এলাকায় একটি মাদকবিরোধী অভিযানে সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) ১২ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে। আটককৃতদের মধ্যে ১১ জন বাংলাদেশী এবং একজন মিয়ানমারের নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস। বৃহস্পতিবার রাতের এই অভিযানে সিএনবি, হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় ও পুলিশের সমন্বয়ে চার ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হয়। ২৩ থেকে ৪০ বছর বয়সী এসব শ্রমিককে উডল্যান্ডসের একটি ডরমিটরিতে ধরা হয়।
মাদক সেবন এবং পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একজন ৩৪ বছর বয়সী বাংলাদেশি। এই অভিযানের সময় নিরাপত্তা সদস্যরা বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, কাটা স্ট্র, কাচà