মুসলমানদের ঈমান-আমল হেফাজত, অমুসলিমদের মাঝে ইসলাম প্রচারসহ প্রবাসীদের জন্য কল্যাণমূলক নানা পরিকল্পনা নিয়ে ইতালিতে বাংলাদেশিদের নতুন সংগঠন যাত্রা শুরু করেছে। সংগঠনটির নাম আত-তাক্বওয়া কালচারাল এসোসিয়েশন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ইতালির ইয়েসি শহরে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি তাদের যাত্রা শুরু করে। ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ে নিবন্ধিত এই সংস্থা নিজস্ব ভবন উদ্বোধনের মাধ্যমে তাদের কার্যক্রম নতুন উদ্যোমে শুরু করেছে।
আত-তাক্বওয়া কালচারাল এসোসিয়েশনের দায়িত্বশীল রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালির মিলানো থেকে আগত মাওলানা ইউনুস আলী।