শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আমিরাতের চার দিনের ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৫৩তম জাতীয় দিবস (ঈদ আল ইত্তিহাদ) উদযাপন উপলক্ষে ২ ও ৩ ডিসেম্বরকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশটির মানবসম্পদ ও ইমিরাটাইজেশন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

এই ছুটি সোমবার ও মঙ্গলবার পড়ায়, শনিবার-রবিবার সাপ্তাহিক ছুটি পাওয়া কর্মীরা টানা চার দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন।

এবারের জাতীয় দিবসে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা একই সময়ের ছুটি পাবেন।

আমিরাতে প্রতি বছর ২ ডিসেম্বরকে জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি ১৯৭১ সালে সাতটি আমিরাতের একত্রিত হয়ে একটি জাতি গঠনের ঐতিহাসিক দিন। 

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস দেশটির ঐক্য ও উন্নতির প্রতীক। এই উপলক্ষে দেশজুড়ে নানা ধরনের উৎসব ও আয়োজনের প্রস্তুতি চলছে। সরকারি ছুটির ফলে কর্মজীবীরা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দিনগুলো উদযাপনের সুযোগ পাবেন।

এনএ/