সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

ঈদের আগে সাত দিনেই প্রবাসী আয় এলো সাড়ে ৭২ কোটি ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি মাসের (জুন) প্রথম ৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৭২ কোটি ৬২ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩৭ লাখ ডলার। রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি জুন মাসের প্রথম ৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৭২ কোটি ৬২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর গত মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৫৬ কোটি ৯৮ লাখ, ৫১ কোটি ১৭ লাখ, ৪৪ কোটি ৮৭ লাখ, ৪৯ কোটি ১৪ লাখ ও ৫৩ কোটি ৪১ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি মাসের প্রবাসী আয় বেড়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন— ধর্মীয় উৎসবগুলোকে সামনে রেখে দেশের অভিবাসী কর্মীরা সাধারণত বেশি অর্থ পাঠান। তাই কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসী আয় প্রবাহ বেড়েছে।
 
এদিকে জুনের প্রথম সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ২৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭১ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে