সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ইমাম নিহত হয়েছেন। নিহত মো. মুহিবুর রহমান (৭৫) ব্রঙ্কসের টার্নবুল অ্যাভিনিউয়ের ক্যাসল হিল আইডিয়াল ইসলামিক সেন্টারে ইমামতি করতেন।

গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এশার নামাজের উদ্দেশে মসজিদে যাচ্ছিলেন মুহিবুর রহমান। এসময় টার্নবুল অ্যাভিনিউ ও ক্যাসল হিল স্ট্রিটের ওপরে একটি বেপরোয়া প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। সিটিতে ২৫ মাইল বেগে গাড়ি চালানোর নিয়ম থাকলেও প্রাইভেট কারটির গতিবেগ ছিল ৫০-এর উপরে।

নিহত ইমাম মুহিবুর রহমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বানিগ্রামে। তিনি প্রায় ২০ বছর ধরে সপরিবারে ব্রঙ্কসে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাদ এশা পার্কচেষ্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ