সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

কাতারে বাংলাদেশী অভিবাসীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
কাতারে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের সচেতনতা ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ছবি: সংগৃহীত

কে.এম. সুহেল আহমদ
কাতার প্রতিনিধি

কাতারে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের সচেতনতা ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

২ সেপ্টেম্বর (শনিবার) রাজধানী দোহার শালিমার ইস্তাম্বুল রেস্টুরেন্টে  ‘বাংলাদেশী অভিবাসী শ্রমিক অ্যাসোসিয়েশন কাতার-এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে যারা প্রবাসী কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাঁদের পাশাপাশি বিগত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরের সনদ প্রদান করা হয়। 

রেজাউল করিম রেজুর পরিচালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। 

আরো পড়ুন: ৭ দিনে প্রবাসী আয় এলো ৪ হাজার কোটি টাকা

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবির, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক।

বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক শেখ আক্তার হোসেন, তরুণ সংগঠক সেলিম সরকার জিসান ও সাইফুল মৃধা। 

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, নেপালী প্রশিক্ষক বিমল সুবেদী। তিনি প্রজেক্টরের মাধ্যমে শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সাইবার নিরাপত্তা ও ট্রাফিক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন।

এমআর/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ