বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

‘৫৬ হাজার গানের শিক্ষক নয়, ৬৮ হাজার কুরআনের শিক্ষক নিয়োগ দিতে হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এম শাহরিয়ার তাজ,
খুলনা প্রতিনিধি 

মারকাযুল উলূম খুলনার ছাত্র সংসদ "আঞ্জুমানে জমিয়তুত ত্বলাবা" কর্তৃক সীরাতুন্নবী সা. উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ আয়োজন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৯০ পার্সেন্ট মুসলমানের দেশে ৫৬ হাজার গানের শিক্ষক নয় বরং ৬৮ হাজার কুরআনের শিক্ষক নিয়োগ দিতে হবে। কেননা, কুরআনী শিক্ষা মানুষের আত্মা ও জীবনে প্রশান্তি আনে। আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভে ধন্য করে সমাজে শান্তি ও মুক্তির পথ দেখায়। অপরদিকে গান অশ্লীলতা ও বেহায়াপনার দিকে নিয়ে যায়। মানুষের হৃদয় পাপে জর্জরিত হয়ে ধ্বংসের দিকে নিয়ে যায়।

মুফতী জুনাইদ আহমাদের সভাপতিত্বে ও মুফতী আবদুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মুফতী জাকির হুসাইন, মুফতী মাসিহুর রহমান, মুফতী শফিকুল ইসলাম, মুফতী হুমায়ূন কবীর, মুফতী মুঈনুল ইসলাম, মুফতী আব্দুল্লাহ মুখতার, মাওলানা ইকবাল হুসাইন, হাফেজ জাফর আহমাদ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাষ্টার আজিজুর রহমান প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ