বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

তালের শাঁসের যত স্বাস্থ্য উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালের তপ্ত গরমে বিভিন্ন ফলের জুড়ি নেই। আর গরম পড়তেই তালের শাঁস চলে এসেছে বাজারে। নরম তুলতুলে, রসালও মিষ্টি তালের শাঁস অনেকেরই বেশ পছন্দের। কেবল খেতেই নয়, তালের শাঁসে রয়েছে অনেক উপকারিতাও।

অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন, ফাইবার এবং খনিজ উপাদান মেলে এতে। এ ছাড়া তালশাঁসের বেশির ভাগ অংশই জলীয়। ফলে শরীর দ্রুত পানি হারালে তা পূরণ করতে সহায়তা করে তালশাঁস। গরমে শরীর ও পেট ঠান্ডা রাখে তালের শাঁস। জেনে নিন কচি তালের শাঁস যেভাবে শরীরকে সুস্থ রাখে।

পানিশূন্যতা রোধ করে

তালশাঁসের প্রায় পুরোটাই পানি। গরমে শরীরের বাড়তি পানির চাহিদা মেটাতে সাহায্য করে এই ফল। তাই পানি ও পানি জাতীয় খাবারের পাশাপাশি সুমিষ্ট এই ফল খান গ্রীষ্মের প্রচণ্ড গরমে।   

লিভারের যত্নে

কচি তালের শাঁস লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে।  এটি লিভার থেকে ক্ষতিকর  ও দূষিত পদার্থ বের করে দেয়।

আয়রনের ঘাটতি মেটাতে

আয়রন পাওয়া যায় এই ফলে। নিয়মিত খেলে তাই দূর হয়ে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার মতো সমস্যা।

কোষ্ঠকাঠিন্য দূর করে

কোষ্ঠকাঠিন্য ও হজমের গণ্ডগোল দূর করতে বেশ কার্যকরী তালশাঁস। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এই ফল।

– পেটের সমস্যা দূর করতে তালে শাঁস খুব উপযোগী।

– শারীরিক বহু রোগ নিরাময়ে সাহায্য করে। যেমন যাদের মূত্রের সমস্যা রয়েছে তাদের মূত্রের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে।

– তালশাঁস রক্ত ​​সম্পর্কিত সমস্যা দূর করে। এ ছাড়াও, এটি শরীরের ক্লান্তি হ্রাস করে। 

তথ্যসূত্র : আনন্দবাজার ও হেলথ লাইন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ