বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

রেসিপি: বাড়িতেই তৈরি করুন মজাদার ‘আফগান পোলাও’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাসায় আমরা নানান স্বাদের পোলাও রান্না করি। এর মধ্যে অন্যতম আফগান পোলাও। এই পোলাও খেতে খুবই মজাদার। চলুন আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে তৈরি করবেন ‘আফগান পোলাও’। আসুন জেনে নিই- বাসায় সহজে আফগান পোলাও রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে।

উপকরণ-

খাসির মাংস ৫০০ গ্রাম

ঘি পরিমাণ মতো

পেঁয়াজ কুচি ১/২ কাপ

আদা বাটা এক চা চামচ

রসুন বাটা এক চা চামচ

লবণ স্বাদ মতো

মিশ্রিত কালো এলাচ,সবুজ এলাচ, জিরার গুঁড়া এক চা চামচ

তেল পরিমাণ মতো

গাজর ১/২ কাপ

কিসমিস দুই টেবিল চামচ

বাসমতি চাল তিন কাপ

পানি ১/২ লিটার

চিনি সামান্য পরিমাণ

প্রস্তুত প্রণালি

প্রথমে সসপ্যানে ঘি নিন। এরপর পেঁয়াজ কুচি, খাসির মাংস, আদা বাটা, রসুন বাটা, লবণ ও মিশ্রিত কালো এলাচ, সবুজ এলাচ ও জিরার গুঁড়া দিয়ে রান্না করুন। এবার একটি ফ্রাইপ্যানে তেল দিন। এরপর গাজর ও কিসমিস দিয়ে হালকা ভেজে সসপ্যানে ঢেলে দিন।

এরপর বাসমতি চাল ও পানি দিয়ে রান্না করুন। সবশেষে মিশ্রিত কালো এলাচ সবুজ এলাচ জিরার গুঁড়া ও চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করে পরিবেশন করুন দারুন স্বাদের আফগান পোলাও।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ