বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

শীতের দিনে গুড়ের পায়েস তৈরীর রেসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শীতের দিনে গুড়ের পায়েস খাওয়ার মজাই আলাদা। এ পায়েস খেতে ছোট-বড় প্রায় সবাই পছন্দ করেন। আর যদি তা হয় গুড়ের পায়েস; তাহলে তো কথাই নেই!

কিন্তু অনেকেই সঠিক উপায়ে গুড়ের পায়েস রাঁধতে পারেন না। দেখা যায় পায়েসের দুধের মধ্যে গুড় মেশানো মাত্রই তা ফেটে যায়। তবে এই রেসিপি অনুসরণ করলে এ ধরনে সমস্যা হবে না।

তো আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক গুড়ের পায়েস রান্নার সঠিক রেসিপিটি-

উপকরণ-

১. সুগন্ধি চাল ১ কাপ
২. দুধ ২ লিটার
৩. গুড় ১ কাপ
৪. কাজুবাদাম ৩ টেবিল চামচ
৫. কাঠবাদাম ২ চেবিল চামচ
৬. পেস্তাবাদাম ১ টেবিল চামচ
৭. কিশমিশ ২ টেবিল চামচ
৮. ঘি ১ টেবিল চামচ
৯. তেজপাতা ২টি ও
১০. ছোট এলাচ ২টি।

প্রণালী-

> প্রথমে চাল ভালো করে ধুয়ে নিন। তার পর আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার কড়াইতে ঘি গরম করুন। এর মধ্যে দিয়ে দিন তেজপাতা ও ছোট এলাচ।

> সামান্য নাড়াচাড়া করে এবার ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। অন্য একটি পাত্রে দুধ গরম হতে দিন। ফোটানোর প্রয়োজন নেই। তবে ফ্রিজ থেকে বের করেই সরাসরি কড়াইয়ের মধ্যে দুধ ঢেলে দেওয়া যাবে না।

> এবার চালের মধ্যে হালকা গরম দুধ অল্প অল্প করে মেশাতে থাকুন। চাল সেদ্ধ হচ্ছে কি না, তা বুঝে ধীরে ধীরে দুধ মেশাতে থাকুন। চাল মোটামুটি সেদ্ধ হলে গুড় দিতে হবে।

> তবে এই গুড় মেশানোর সময় সামান্য ভুল হলেই কিন্তু পায়েসের দুধ ফেটে যাবে। তাই ছোট একটি পাত্রে খানিকটা হালকা গরম দুধ নিন। তার মধ্যে মেশান গুড়। পাটালি গুড় বা ঝোলা গুড় দুটিই ব্যবহার করতে পারেন।

> দুধের মধ্যে গুড় ভালো করে মিশে গেলে তার পর কড়াইতে ঢেলে দিন। ভালো করে নাড়াচাড়া করে নিন। এই পদ্ধতিতে গুড় মেশালে কখনওই দুধ কেটে যাবে না।

> ঘন হয়ে এলে উপর থেকে কুচি করে রাখা বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিন। কিছুক্ষণ ঢেকে রেখে ঠান্ডা হলে পরিবেশন করুন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ