নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে আজ শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ৩১তম মারকাজি ইজতেমা। দিনব্যাপী এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, মাদরাসার দায়িত্বশীল, বিভিন্ন জেলা ও মারকাজের প্রতিনিধিসহ ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ইজতেমায় সভাপতিত্ব করবেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চার পর্বে চলবে এ আয়োজন।