আওয়ার ইসলাম ডেস্ক
দারুল উলুম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস ও সদরুল মুদাররিসীন হজরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. বর্তমান যুগের ভ্রান্ত ফিরকাগুলোর দুটি সুস্পষ্ট বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তার মতে, এসব দলের অন্যতম লক্ষণ হলো ইবাদতের প্রতি উদাসীনতা এবং আকাবির ও সালাফে সালেহীনের প্রতি যথাযথ আদব-সম্মানের অভাব।
মুফতি পালনপুরী রহ. বলেন, ভ্রান্ত ফিরকার অনুসারীরা সাধারণত আল্লাহর বিধান প্রতিষ্ঠার বিষয়ে অত্যন্ত আবেগঘন বক্তব্য দেন, উদ্দীপনামূলক লেখা লেখেন এবং সমাজ পরিবর্তনের