ইমরান ওবাইদ, সাব-এডিটর
মাসবুক (যাদের নামাজের কোনো রাকাত ছুটে যায়) ব্যক্তিদের মধ্যে নামাজ নিয়ে একধরনের অলসতা কাজ করে। ইমামকে সেজদা কিংবা বৈঠকে পেলে অনেকেই সঙ্গে সঙ্গে নামাজে শরিক হন না। অপেক্ষা করেন রাকাত শেষ হওয়ার। নতুন রাকাত শুরু হওয়ার। অলসতা করে বা মাসয়ালা না জানার কারণে এমনটা করেন তারা। এটা গর্হিত কাজ। পরিত্যাগ করা জরুরি। আমাদের উচিত—নামাজের সঠিক নিয়ম জানা। যথাযথভাবে তা পালন করা। কখনো মসজিদে যেতে বিলম্ব হলে—ইমামকে যে অবস্থায় পাব, সেখান থেকেই নামাজে শরিক হওয়া।
হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আমাদেরকে নামাজের সেজদায় পাও, তখন তোমরাও সেজদা করো। তবে তা রাকাত হিসেবে গণ্য করো না। আর যে রুকু তথা রাকাত পেল, সে যেন পূর্ণ নামাজই পেল। (আবু দাউদ: ৮৯৩)
অন্য হাদিসে আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামকে দাঁড়ানো অবস্থায় পেলে দা