|| আফফান লাবীব ||
বছর ঘুরে দুয়ারে কড়া নাড়ছে ঈদ-আনন্দ। চারিদিকে খুশির আমেজ। চাঁদ দেখা, সালামি আদান-প্রদান, ঈদগাহে যাওয়া সবই যেন এক সুতোয় গাঁথা কাব্য। এই হাসি-আনন্দের সূচনাটা হয় নতুন চাঁদ দেখার মধ্য দিয়ে। তাই আমাদের উচিত আল্লাহর দেওয়া এই উপহার সুন্নতের মাধ্যমে উদযাপন করা।
ঈদের নতুন চাঁদ দেখা এবং চাঁদ দেখে দোয়া পড়া সুন্নত। রাসূল (সা.) শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় রমজানের চাঁদের অনুসন্ধান করতেন। সেইসঙ্গে সাহাবিদেরও চাঁদ দেখতে বলতেন। ঈদের নতুন চাঁদ দেখলে তিনি আল্লাহর সন্তুষ্টি ও কল্যাণের জন্য দোয়া করতেন। হজরত তালহা ইবনু ওবায়দুল্লাহ রা. বর্ণনা করেছেন, রাসূল সা. যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন-
اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله
উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিà