যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পবিত্র রমজান উপলক্ষে ঐতিহাসিক টাইমস স্কয়ারে ইফতার ও তারাবির জামাতে অংশ নেন শত শত মুসলমান। মাহে রমজানের পবিত্রতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ইফতার ও তারাবির এই আয়োজন করা হয়।
গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এই কর্মসূচিতে ব্রডওয়ে ও সেভেন্থ অ্যাভিনিউ এলাকায় প্রায় দেড় হাজার মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়। সূর্যাস্তের পর ইফতার গ্রহণের পাশাপাশি মুসল্লিরা এশার নামাজের পর তারাবির জামাতে অংশ নেন। ২০২২ সাল থেকে প্রতি বছর এই আয়োজন হয়ে আসছে।
আয়োজà