শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মসজিদুল হারাম ও নববীতে ইতিকাফের নিবন্ধন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রমজানের শেষ দশকে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ইতিকাফের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন গ্রহণ করা হবে এবং নির্বাচিতদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

শুক্রবার ৩ রমজান অর্থাৎ ২০ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে নিবন্ধন পোর্টাল চালু হয়।

কর্তৃপক্ষ জানায়, ইতিকাফ শুরু হবে ২০ রমজান থেকে এবং শেষ হবে ৩০ রমজান। অর্থাৎ রমজানের শেষ দশ দিন জুড়ে এই ইবাদত পালন করবেন মুসল্লিরা। পবিত্র লাইলাতুল কদর অন্বেষণের লক্ষ্যে এ সময়টি মুসলমানদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

ইতিকাফের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে সৌদি নাগরিক অথবা বৈধ ইকামাধারী হতে হবে। ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

যেভাবে নিবন্ধন করবেন

আগ্রহীদের নির্ধারিত সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাকাউন্ট খুলতে বা নাফাথ জাতীয় পরিচয় যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে লগইন করতে হবে। এরপর মক্কার গ্র্যান্ড মসজিদ অথবা মদিনার মসজিদে নববী যে কোনো একটি স্থান বেছে নিয়ে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন জমা দিতে হবে এবং শর্তাবলিতে সম্মতি জানাতে হবে।

নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে উভয় মসজিদে স্থানসংখ্যা সীমিত হওয়ায় সব আবেদন যাচাই-বাছাই করা হবে। ধারণক্ষমতা ও ব্যবস্থাপনার বিবেচনায় চূড়ান্ত নির্বাচন করা হবে।

নির্বাচিত আবেদনকারীদের তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে নিশ্চিত করা হবে। এসএমএস না পেলে আবেদনটি নির্বাচিত হয়নি বলে গণ্য হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ