সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র মাহে রমজানে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁসমূহ বন্ধ এবং অশ্লীলতা ও বেহায়াপনামুক্ত পরিবেশ নিশ্চিত করে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্টন মোড়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত রমজানের স্বাগত মিছিলে সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এই আহ্বান জানান।

তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, পবিত্র রমজান মুসলিমদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার মাস। এ সময়ে সরকারকে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে, ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে হবে। পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে প্রয়োজনে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।

সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সুলতান মাহমুদ। রমযানকে কেন্দ্র করে সামাজিক সংহতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান নেতৃবৃন্দ।

স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফী, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তুহিন মালিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য বি এম মাহদী আল হাসান, তানভীর আহমেদ শোভন প্রমূখ নেতৃবৃন্দ।

আই.এইচ./


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ