||ইমরান ওবাইদ||
বিজ্ঞ উলামায়ে কেরামের মতে মিউজিকযুক্ত রিংটোন ব্যবহার করা নাজায়েজ বা নিষিদ্ধ। কেননা, হারাম গান-বাজনা শোনা হারাম। সুতরাং তা রিংটোন হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ তায়ালা বলেন, কিছু কিছু মানুষ অজ্ঞতা বশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অসার কথা ক্রয় করে। এবং তারা তা (আল্লাহর পথ) নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।–(সূরা লোকমান-৬) প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. “লাহওয়াল হাদিস”-এর তাফসিরে বলেন, এর অর্থ হলো গান ও বাদ্যযন্ত্র।
এছাড়া এর আরেকটি কারণ হলো, মোবাইলে হারাম মিউজিক সেট করা থাকলে অসাবধানতা বশত তা মসজিদে বা কোনো দ্বীনি মজলিসে বেজে উঠতে পারে। এতে মসজিদের সম্মান নষ্ট হয় এবং আমলে বিঘ্ন ঘটে। যা অসমীচীন। আল্লাহ তায়ালা বলেন, তার চেয়ে বড় জালেম আর কেউ নেà