মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ বুধবার আল-হাইআতুল উলয়ার সব কার্যক্রম বন্ধ জয়পুরহাটে আখখেত থেকে কঙ্কাল উদ্ধার

৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার যারা হজে যেতে ইতোমধ্যে নিবন্ধন করেছেন তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। সরকারি ও বেসরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধনকারীদের প্রতি এ অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘হজ-২০২৬-এর সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজ মূল্যের পুরো অর্থ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। এমতাবস্থায়, যেসব হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা দেননি, তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট টাকা জমা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।’

এ সময়ের মধ্যে কোনো নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা না দিলে তার হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ