মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৭০ বছর বয়সে হাফেজা হলেন সৌদি নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাধনা করলে সবই সম্ভব। সেটাই প্রমাণ করলেন সৌদি আরবের বাহা অঞ্চলের প্রবীণ নারী হামদাহ আল-গামেদী। ৭০ বছর বয়সে কুরআনে কারিম হিফজ সম্পন্ন করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন।

সৌদি সংবাদমাধ্যম আখবার ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক দায়িত্ব, বয়সজনিত শারীরিক সমস্যা ও নানামুখী ব্যস্ততা সত্ত্বেও দীর্ঘদিনের আগ্রহ ও অধ্যবসায়ই তাকে লক্ষ্যপূরণে সফল করেছে। এ উপলক্ষে হিফজ কেন্দ্র তার সম্মানে বিশেষ অনুষ্ঠানও আয়োজন করে।

ফলাহি সংস্থা তরতীল–এর তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কুরআন কেন্দ্রের নজরদারিতে দুই দশকের প্রচেষ্টায় হিফজ সম্পন্ন করেন তিনি।

হাফেজার শিক্ষিকা বলেন, হামদাহ আল-গামেদী সত্যিকারের এক উদাহরণ। নিয়মিত উপস্থিতি, অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি এই বয়সে এসে আল্লাহর কিতাব হিফজ করে দেখিয়েছেন।

তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারুরসহ কর্মকর্তারা তার মনোবল ও নিষ্ঠার প্রশংসা করেন। সংগঠনটির পক্ষ থেকে প্রবীণ হাফেজার সম্মানে অনুষ্ঠান আয়োজন করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ