মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

নির্যাতিত মুসলিমদের জন্য যে দোয়া করবেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশ্বের সকল মুসলিম এক দেহের মতো। কোনো একটি অংশে আঘাত পেলে যেমন পুরো শরীরে যন্ত্রণা হয়, ঠিক তেমনি মুসলিমদের কেউ আঘাত পেলে বা নির্যাতনের শিকার হলে অন্যরাও ব্যথিত হন, তাদের সহায়তায় এগিয়ে আসার চেষ্টা করেন।

হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’ (বুখারি, হাদিস : ১৭৩২)

বিশ্বের কোথাও কোনো মুসলিম আক্রান্ত বা নির্যাতিত হলে অন্যদের উচিত যথাসম্ভব প্রতিহত করা, আক্রান্ত মুসলিমদের সাহায্য করা। প্রতিরোধ গড়া সম্ভব না হলে তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করা জরুরি। মজলুম মুসলমানদের জন্য কোরআনে বর্ণিত এই দোয়াটি বেশি বেশি পাঠ করা উচিত সবার। দোয়াটি হলো— 

 رَبَّنَا اغۡفِرۡ لَنَا وَ لِاِخۡوَانِنَا الَّذِیۡنَ سَبَقُوۡنَا بِالۡاِیۡمَانِ وَ لَا تَجۡعَلۡ فِیۡ قُلُوۡبِنَا غِلًّا لِّلَّذِیۡنَ اٰمَنُوۡا رَبَّنَاۤ اِنَّکَ رَءُوۡفٌ- رَّحِیۡمٌ 

অর্থ : হে আমাদের রব! আমাদের এবং ঈমানে অগ্রবর্তী আমাদের ভাইদের ক্ষমা করুন। আর মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব! আপনি তো দয়ালু, পরম দয়ালু।’ (সূরা হাশর, আয়াত : ১০)
 
এ দোয়াটিও করা যেতে পারে—

رَّبِّ لَا تَذَرۡ عَلَی الۡاَرۡضِ مِنَ الۡکٰفِرِیۡنَ دَیَّارً- اِنَّکَ اِنۡ تَذَرۡهُمۡ یُضِلُّوۡا عِبَادَکَ وَ لَا یَلِدُوۡۤا اِلَّا فَاجِرًا کَفَّارًا رَبِّ اغۡفِرۡ لِیۡ وَ لِوَالِدَیَّ وَ لِمَنۡ دَخَلَ بَیۡتِیَ مُؤۡمِنًا وَّ لِلۡمُؤۡمِنِیۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ؕ وَ لَا تَزِدِ الظّٰلِمِیۡنَ اِلَّا تَبَارًا 

 
অর্থ : হে প্রতিপালক! পৃথিবীতে কোনো কাফিরকে ছেড়ে দেবেন না। যদি তাদেরকে ছেড়ে দেন, তাহলে তারা আপনার বান্দাদের বিপথে নিয়ে যাবে, আর শুধু পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে। হে আমার রব! আমাকে, আমার পিতামাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে, তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করে দিন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না।’ (সুরা নুহ, আয়াত: ২৬-২৮) 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ