বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

মহানবীর (সা.) জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, বর্তমানে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রযুক্তি ও বিভিন্ন সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় রাসুল (সা.)-এর সিরাত তাদেরকে মুক্তির পথ দেখাবে। মহানবী (সা.)-এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোর শরীফ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম একটি জাতির শক্তি, ভবিষ্যৎ নেতৃত্ব এবং উন্নয়নের প্রধান চালিকাশক্তি। ইসলামে তরুণদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার গুরুত্ব রাসুল (সা.)-এর সীরাতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মহানবী (সা.)-এর জীবনাচরণ, শিক্ষা ও দিকনির্দেশনা প্রতিটি মুসলিম তরুণের প্রেরণার উৎস।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, রাসুল (সা.)-এর সিরাত অনুসরণের মাধ্যমে তরুণদের মাঝে সততা, নৈতিকতা, দায়িত্বশীলতা ও জ্ঞানার্জনের স্পৃহা জাগ্রত করা সম্ভব হলে তারা কেবল ব্যক্তি জীবনই নয়, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তিনি তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।

মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. রওশিন রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলীসহ মেডিকেল কলেজের শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা উপমহাদেশে অন্যতম প্রসিদ্ধ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ