মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য ‘নুসুক ওমরাহ’ সেবা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই সেবার মাধ্যমে যাত্রীরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি অনলাইনে ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় সেবা বুকিং করতে পারবেন।

বুধবার (২০ আগস্ট) বিদেশি ওমরাহযাত্রীদের জন্য এই সেবা চালু করা হয়। বিদেশি ওমরাযাত্রীদের সেবার মান উন্নত করা এবং যাত্রীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘নুসুক ওমরাহ’ বর্তমান অনুমোদিত এজেন্টদের বিকল্প হিসেবে নতুন একটি সুযোগ দিচ্ছে। এই সেবায় যাত্রীরা সমন্বিত প্যাকেজ থেকে বেছে নিতে পারবেন অথবা আলাদা আলাদা সেবা যেমন ভিসা, আবাসন, পরিবহন ও ট্যুর বুক করতে পারবেন।

প্ল্যাটফর্মটিতে সহজবোধ্য ইন্টারফেস রয়েছে, যা সাতটি ভাষায় সাপোর্ট করে। এর মাধ্যমে সরকারি সিস্টেমের সঙ্গে সমন্বিত এবং যাত্রীরা বিভিন্ন পেমেন্ট অপশনের মাধ্যমে সহজে লেনদেন করতে পারবেন। সূত্র: সৌদি গেজেট

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ