মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজায় দুর্ভিক্ষ ও যুদ্ধের মাঝেই কোরআনের হাফেজ হলেন তিন বোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

গাজায় যুদ্ধ, দুর্ভিক্ষ, বাস্তুচ্যুতি ও বোমা হামলার আশঙ্কার মধ্যেও এক বিরল কৃতিত্ব অর্জন করেছেন ফিলিস্তিনের তিন বোন। প্রায় একই সময়ে তারা সম্পন্ন করেছেন পবিত্র কোরআন হেফজ।

শনিবার (৯ আগস্ট) আলজাজিরা মুবাশিরে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বড় বোন ড. নিদা আল-মিসরির (২২) সহায়তায় ছোট তিন বোন—হাল্লা (২০), আলমা (১৭) ও সামা (১৫)—এই সাফল্য অর্জন করেন। নিদা নিজে ২০২৩ সালে কোরআনের হাফেজ হন।

দক্ষিণ গাজার খান ইউনিসে বসবাসকারী এই পরিবার যুদ্ধ ও অবরোধের কারণে কয়েক দফা বাস্তুচ্যুত হয়। গত ডিসেম্বরে খান ইউনিস থেকে রাফায়, পরে আল-মাওয়াসি এলাকার তাঁবুতে স্থানান্তরিত হতে হয় তাদের। তবুও হেফজযাত্রা থামেনি।