পবিত্র কাবার সঙ্গে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর নাগাদ সরাসরি একই লাইনে অবস্থান করবে সূর্য। এ সময় সূর্যের কেন্দ্রবিন্দু কাবার ঠিক ওপরে উঠে আসবে। ফলে কাবা শরিফের কোনো ছায়া সৃষ্টি হবে না।
মহাকাশ বিজ্ঞানীদের বরাত দিয়ে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে জেদ্দা অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটি।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ২৭ মিনিটে সূর্য কাবা শরিফের ঠিক ওপরে অবস্থান করবে। আর সে কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও পবিত্র এই ঘরের কোনো দিকে কোনো ছায়া থাকবে না। চলতি বছরে এমন ঘটনা এটি দ্বিতীয়বারের মতো হতে চলেছে।
সূর্যের এই অবস্থানকে ‘ছায়াশূন্য (জিরো শ্যাডো)’ অবস্থা বলেই চিহ্নিত করেন মহাকাশ বিজ্ঞানীরা। বছরে অন্তত দুবার পবিত্র কাবà