মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে খুলনা হেফাজতের স্মারকলিপি পেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র কাবাঘর, হাজরে আসওয়াদ ও হজসহ ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় মুরাদ বিন আমজাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন খুলনার হেফাজতে ইসলামের নেতারা।

সোমবার (৭ জুলাই) দুপুরে এ দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, সম্প্রতি খুলনা মহানগরীর শিপইয়ার্ডস্থ লবণচরা এলাকার আমজাদের পুত্র ‘মুরাদ বিন আমজাদ’ নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া ও প্রকাশ্যে ইসলাম ধর্মের অন্যতম মূল স্তম্ভ নামাজ, পবিত্র হজ, হাজরে আসওয়াদে চুম্বন, কাবা শরিফ তাওয়াফ ও ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ নানাবিধ বিধান নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য ও ধর্ম-বিদ্বেষী মন্তব্য করেছেন। অবিলম্বে মুরাদ বিন আমজাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ধর্মীয় শান্তি ও সম্প্রীতি রক্ষায় ভ‚মিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা মোস্তাক আহমদ, খুলনা মহানগর সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন, মহানগর সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, মহানগর সহ-সভাপতি মুফতি জিহাদুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ